বাংলাদেশের খবর

আপডেট : ২৪ January ২০২১

সেনবাগে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি  শাহ আলম গ্রেপ্তার


নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের অভিযানে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি শাহ আলমকে গ্রেপ্তার কর‍া হয়েছে।

গ্রেপ্তারকৃত শাহ আলমের বাড়ি সেনবাগ উপজেলার বটতলা বাজার এলাকার ইয়ারপুর গ্রামে। সে ওই গ্রামের হইদ বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে। তার বিরুদ্ধে ২০১২ সালে সিআর মামলা নং -৯৫/১২ নোয়াখালীর বিচারক আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশের রায় প্রদান করে। এতদিন শাহ  আলম গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিলেন।

আজ রোববার (২৪ জানুয়ারি) রাতে সেনবাগ থানার এসআই আল আমিনের নেতৃত্বের সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আসামি শাহ আলমের ইয়ারপুর গ্রামের বাড়িতে অভিয়ান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রোববার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবদুল বাতেন মৃধা। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১