আপডেট : ২৪ January ২০২১
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী আ’লীগ নেতা হাজী মোহাম্মদ বেলাল ফকির শীতার্তদের মাঝে কম্বল ও মাক্স বিতরণ করেছেন। আজ রোববার সকালে হবির বাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল ও মাক্স বিতরণ করা হয়। তিনি এর আগে পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য এলাকায় শীতার্থদের মাঝে কম্বল,মাক্স ও শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা হাজী মোঃ বেলাল ফকির, আবু ওয়াহাব বেপারী, নাছির উদ্দিন, সাইফুল ইসলাম মন্ডল, রাসেল মন্ডল, তোফাজ্জল হোসেন প্রমুখ। হাজী মোহাম্মদ বেলাল ফকির জানান, প্রতি বছরের ন্যায় পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন এলাকায় শীতার্থদের মাঝে ৫ হাজার কম্বল ও মাক্স বিতরণ করেছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১