বাংলাদেশের খবর

আপডেট : ২১ January ২০২১

ভারতে ভ্যাকসিন উৎপাদনকারী সেরাম ইনস্টিটিউটে আগুন


ভারতে করোনা টিকা উৎপাদকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার পুনেতে প্রতিষ্ঠানটির নির্মাণাধীন ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।  খবর-এনডিটিভির। 

জানা যায়, সেরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের লাগোয়া ভবনে আগুন লাগে। কালো ধোয়া ছড়িয়ে পড়ে এলাকায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। 

দুপুর ৩টায় এই অগ্নিকাণ্ড ঘটে। পুনের মঞ্জরি এলাকায় সেরামের টিকা তৈরির এই কারখানা। সেখানেই আগুন লাগে। ১ নম্বর টার্মিনালের লাগোয়া এস ই জেড ২৩ ভবনে চতুর্থ ও পঞ্চম তলায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম। ভারতে বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে।  

এরই মধ্যে কোভিশিল্ড প্রস্তুতকারী সেরামের কারখানায় আগুন লাগায় আতঙ্ক বেড়েছে। যদিও ভারতীয় একটি সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, টিকা তৈরির ইউনিট এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১