বাংলাদেশের খবর

আপডেট : ২০ January ২০২১

কুলাউড়া যুবলীগ সম্পাদকের উপর হামলার ঘটনায় আটক ২

গ্রেপ্তারকৃত আসামি কামরুল বকস ও আব্দুল মনাফ


কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজের উপর হামলাকারী সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুল বখসসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার আটককৃতদের জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, মঙ্গলবার মৌলভীবাজার জেলা সদর থেকে যুবলীগ সম্পাদকের উপর হামলার প্রধান আসামি যুবলীগের বহিষ্কৃত সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুল হাসান বখস (৩৮)কে আটক করা হয়েছে। এর আগে ১৮ জানুযারি সোমবার অভিযান চালিয়ে পূর্বমনসুর গ্রামের মৃত সাজেদুর রহমানের পুত্র এজহার নামীয় আসামি আব্দুল মনাফ (৫০)কে আটক করে পুলিশ।

তিনি আরও জানান, মঙ্গলবার আটককৃতদের আদালতের সোপর্দ করা হলে, আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশী তৎপরতা অব্যাহত আছে বলে তিনি জানান।

উল্লেখ্য, ১৭ জানুয়ারি সকালে যুবলীগ সেক্রেটারি মইনুল ইসলাম সবুজ (৩৫) কে কুপিয়ে গুরুতর জখম করে দলীয় প্রতিপক্ষ। এঘটনায় থানায় মামলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১