বাংলাদেশের খবর

আপডেট : ১৫ January ২০২১

ভোলায় ৪’শ পরিবারের মাঝে কম্বল বিতরণ


ভোলায় ৪শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে জেলার কেন্দ্রীয় শ্রী শ্রী মদন মোহন জিউর ঠাকুর মন্দিরের আয়োজনে ধর্মীয় বিভেদ ভুলে এলাকার সকল সম্প্রদায়ের দরিদ্র মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।

এসময় মন্দির কমিটির সভাপতি রাম কৃষ্ণ বনিক দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির সহসভাপতি সাবেক পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপুসহ অন্যান্যরা।

এই কম্বল বিতরণে সহায়তা করেন বাংলাদেশ ব্যাংকের পরামর্শক দেব প্রসাদ দুলাল ও এশিয়া ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১