বাংলাদেশের খবর

আপডেট : ১৫ January ২০২১

সেনবাগে রিকসা শ্রমিক ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ


নোয়াখালীর সেনবাগ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম বাবু পৌরসভার রিকসা শ্রমিক, এতিম ও অসহায় শীতার্ত মানুষের শীতবস্ত্র কম্বল এবং নগদ অর্থ বিতরণ করেছেন।

আজ শুক্রবার সকালে সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নোয়াখালী জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু পৌরসভার রিকসা চালক, শহরের বাবুপুর আশ্রাফুল উলূম হাফিজিয়া মাদরাসা এবং জামিয়া মাদানিয়া মাদরাসার এতিম ও অসহায় ছাত্রদের মাঝে ওই শীতবস্ত্র কম্বল এবং নগদ অর্থ বিতরণ করেন।

এছাড়াও তিনি পৌরসভার অষ্টদ্রোন সমজিদে একলাখ টাকা অনুদান ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১