বাংলাদেশের খবর

আপডেট : ১৫ January ২০২১

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ইয়াবা ফেনসিডিলসহ গ্রেপ্তার ১


র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনমন কোম্পনী-২ কুমিল্লার একটি অভিযানিক দল গতকাল বৃহস্পতিবার গভীর রাতে জেলার বুড়িচং উপজেলার কংশনগর গ্রাম থেকে ১ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

এ সময় মাদক ব্যবসায়ী আবুল খায়ের (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার কথা র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে বুড়িচং থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আবুল খায়েরকে থানায় সোপর্দ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১