বাংলাদেশের খবর

আপডেট : ০৬ January ২০২১

সারিয়াকান্দিতে দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো জনতা ব্যাংক


বগুড়ার সারিয়াকান্দিতে জনতা ব্যাংক চন্দনবাইশা শাখা কর্তৃক দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকাল ৩টায় জনতা ব্যাংক চন্দনবাইশা শাখা অফিসে কম্বল বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনা সভা জনতা ব্যাংক চন্দনবাইশা শাখা ব্যবস্থাপক পিন্টু কুমার সাহা (পিও) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনতা ব্যাংক বগুড়া এরিয়া অফিস এর উপ-মহাব্যবস্থাপক হারুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড এরিয়া অফিস বগুড়া এর এজিএম আহমেদ তৈয়ব হাসান, ছানাউল হক এসপিও। এছাড়াও অত্র ব্যাংকের সিনিয়র অফিসার রেজাউল করিম, আনোয়ারুল ইসলাম, সাজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দুঃস্থ ও শীতার্তদের মাঝে ১শ কম্বল বিতরণ করা হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১