আপডেট : ০২ January ২০২১
দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ ৩ জন এবং পরোয়ানা মূলে ৪ জন আসামিসহ মোট ৭ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার থেকে আজ শনিবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নুরজাহানপুর এলাকা চেকপোষ্ট বসিয়ে ঢাকাগামী আহাদ পরিবহনের একটি কোচ থেকে ৬০ বোতল ফেনিসিডিল সহ ৩ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ৩ আসামি হলো, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বাকুন্দা গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুল করিম (২৫), আমিরুল ইসলামের ছেলে এনামুল হক (২০) এবং অপরজন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার গোবিনাথপুর গ্রামের মৃত আব্দুল মাজেদ ফকিরের ছেলে মোঃ আলম (৪২)। অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানামূলে ২ জন সহ ১৫১ ধারায় আরো ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, ফেনসিডিল সহ ৩ জন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করে মোট ৭ জন আসামিকে আজ দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১