আপডেট : ০১ January ২০২১
নরসিংদীর বেলাবোতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ জন। শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা দরিয়াকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে। ভৌরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে নোয়াব আলী নামে একজনের নাম পাওয়া গিয়েছে। তিনি গাজীপুর জেলার বাসিন্দা। ভৌরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানায় , শুক্রবার বিকেলে ভৈরব থেকে যাত্রীবাহি একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে প্রাইভেটকারটি দুমরে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। আহত হয় আরো ১ জন। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১