বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০২০

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মা -ছেলে নিহত


গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছে। রোববার বিকালে কালিয়াকৈর টু ধামরাই রোডে কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- রংপুর সদর উপজেলার শ্রীরামপুর এলাকার মশিউর রহমান বাদশার স্ত্রী লিলিমা আক্তার (৩০) ও তার ছেলে লিখন(৭)। নিহতরা কালিয়াকৈর  সাহেব বাজার এলাকার খোকনের বাসার ভাড়াটিয়া। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়,নিহত লিলিমা তার ছেলে নিয়ে  রাস্তা পার হওয়ার সময় একটি অপরিচিত পিকআপ ভান গাড়ি চাকায় পিস্ট হয়ে মা-ছেলে ঘটনাস্থলে নিহত হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।এ ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ পপরিদর্শক (এস আই)আবু জাফর মোল্লা বলেন,পরিবারে অনুরোধে ময়নাতদন্ত ছাড়া স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১