বাংলাদেশের খবর

আপডেট : ২৫ December ২০২০

কুড়িগ্রামে সহস্রাধিক শীতার্তদের শীতবস্ত্র দিলো 'ব্রাইট'


বেলা ১১টা ছিলো নির্ধারিত সময়। তার অনেক আগেই কুড়িগ্রামের চিলমারী উপজেলার শরিফের হাট মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আসেন দরিদ্র বৃদ্ধ নারী-পুরুষ, মাঝবয়সী, তরুণ-তরুণী ও শিশুসহ  এখানকার শীতার্ত মানুষ।

দীর্ঘ লাইনে কেউ দাঁড়িয়ে, কেউ আবার সকালের রোদে পিঠ পেতে বসে আছেন শীতের পোশাক পাওয়ার অপেক্ষায়। বেশিই ছিলেন বয়সের ভাবে ঝুঁকে যাওয়া নারী-পুরুষ। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। কখন পাবেন, কখন নিয়ে বাড়ি যাবেন; শুক্রবার জুম্মার দিন, দেরি হলে কি হবে! নামাযে মসজিদে যেতে পারবেন কি পারবেন না- লাইনে দাঁড়িয়ে এমনও আলোচনা করছিলেন অনেকে।

সব আলোচনার অবসান হলো।নির্ধারিত সময়েই বিদ্যালয় প্রাঙ্গণে পৌছালো  ঢাকা থেকে শীত বস্ত্র বহন করে নিয়ে আসা গাড়ি ও ব্রাইটের প্রতিনিধিরা। মুহুর্তেই বদলে গেলো দৃশ্যপট। সবার চোখে মুখে খুশির ঝিলিক। আগেই পৌছে গিয়েছিলেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডাব্লিউ এম রায়হান শাহ।

ব্রাইটের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি শীতার্তদের হাতে শীত বস্ত্র দেওয়া শুরু করেন। জুম্মার বেশ আগেই সহস্রাধিক মানুষের মাঝে ব্রাইটের উদ্যোগে এ শীত বস্ত্র দেওয়া শেষ হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, স্কুল কমিটির সভাপতি শাহজুদ্দিন ইসলাম স্বপন,  ব্রাইটের সাধারণ সম্পাদক মাহমুদুল কনিম খান, সহ-সভাপতি মোশাররফ হোসেন, সহ -সাধারণ সম্পাদক ফায়জুল আলম সজিব, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মনির হোসেন, যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি, মুক্তার হোসেন, প্রচার সম্পাদক ইমরানুল হক সনি, আন্তর্জাতিক সম্পাদক শিপন আল মামুন শিমুল, রকি,  মামুন, রাকিব, জিসান আহমেদ, শাহজালাল ও মাহমুদুল ইসলাম সুজন।

স্কুল কমিটির সভাপতি শাহজুদ্দিন ইসলাম স্বপন বলেন,  সেই ঢাকায় বসে এই সংগঠনের প্রতিনিধিরা এই প্রত্যন্ত এলাকার মানুষদের নিয়ে ভেবেছেন। এখানকার শীতার্তদের কথা চিন্তা করেছেন।আমরা সত্যিই বিস্মিত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১