বাংলাদেশের খবর

আপডেট : ২৫ December ২০২০

সারিয়াকান্দিতে একদিনের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


বগুড়ার সারিয়াকন্দিতে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে রুপালী সমাজ কল্যাণ সমিতির আয়োজনে ও স্বদেশ হাসপাতালের সহযোগিতায় একদিনের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৫ডিসেম্বর) সকালে উপজেলার জোড়গাছা বাজার চারমাথা সংলগ্ন রুপালী সমাজ কল্যাণ সমিতির অফিস কার্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

রোগী দেখেন, স্বদেশ হাসপাতালের চিকিৎসক ও বগুড়া দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন/মেডিকেল অফিসার ও আল্ট্রাসনোলিষ্ট ডাঃ এস.এম.এ আল-হানিফ (সাঈদ) এম.বি.বি.এস, বি.সি.এস (স্বাস্থ্য) সি.এম.ইউ, পি.টি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোড়গাছা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ, ডাঃ আব্দুল মান্নান, হাসপাতালের পরিচালক আব্দুল বাছেদ, সাংবাদিক এম. তাজুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রুপালী সমাজ কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, ম্যানেজার মোঃ মোজাম্মেল হক, মাঠকর্মী মিল্লাত হোসেন, মার্কেটিং অফিসার মোঃ শামীম হোসাইন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১