আপডেট : ২৪ December ২০২০
নওগাঁর রাণীনগরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় মালিকের ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে উপজেলার চকারপুকুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম। এ সময় পুকুর খননে ব্যবহৃত ইস্কেবেটর (ভেকু) মেশিনের যন্ত্রাংশ চাবি ও ব্যটারী জব্দ করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম জানান, উপজেলার একডালা ইউনিয়নের চকারপুকুর গ্রামের মাঠে ফসলি জমিতে সরকারী নিষেধাজ্ঞাকে অমান্য করে অবৈধভাবে ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুর রহিম সরদার প্রায় এক বিঘা জমিতে পুকুর খনন করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে পুকুর খনন বন্ধ এবং পুকুর মালিকের ২৫ হাজার জরিমানা করা হয়। এ সময় পুকুর খননে ব্যবহৃত ইস্কেবেটর (ভেকু) মেশিনের চাবি ও ব্যটারী জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১