আপডেট : ২৪ December ২০২০
মাদারীপুরের কালকিনিতে পুত্রবধুর সাথে অভিমান করে অনিতা শিকদার(৬৩) বৃদ্ধা শ্বাশুড়ি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। নিহত বৃদ্ধা অনিতা শিকদার উপজেলার ডাসার সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের ভুগোল বিভাগের প্রভাষক সঞ্জয় শিকদারের মা। আজ বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকা সূত্রে জানাগেছে, উপজেলার নবগ্রাম এলাকার বৃদ্ধা অনিতা শিকদারের সাথে তার পুত্রবধু বিথিকার সাথে পারিবারিক কলহ চলে আসছিল। গত বুধবার বৃদ্ধা অনিতা শিকদারের স্বামী প্রায়াত হাওলোধর শিকদারের মুত্যুবার্ষিকী অনুষ্ঠান নিয়ে তার পুত্রবধু বিথিকা দত্তের বাড়িতে বসে কয়েক দফা কথা কাটাকাটি হয়। এ যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃদ্ধা অনিতা অভিমান করে নিজ ঘরের পিছনের একটি ডুমুর গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন। পুত্রবধু বিথিকা দত্ত বলেন, কি কারনে আত্মহত্যা করেছে আমি কিছু জানিনা। আমি ঘরে ঘুমানো ছিলাম। নিহতের ছেলে প্রভাষক সঞ্জয় শিকদার বলেন, পারিবারিক বিষয় নিয়ে আমার মা আত্মহত্যা করেছে। এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করেছি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে শুনেছি পারিবারিক বিষয় নিয়ে সে নাকি আত্মহত্যা করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১