বাংলাদেশের খবর

আপডেট : ২৪ December ২০২০

আখাউড়ায় নিরাপদ সড়ক বিষয়ে আলোচনাজুড়ে অটোরিকশার ভয়ঙ্করতা!


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিরাপদ সড়ক বিষয়ক উপজেলা আইনশৃংখলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন অংশগ্রহন করেন।

ওই সভায় অতিথিরা ব্যাটারিচালিত অটোরিকশার একের পর এক দুর্ঘটনার ভয়ঙ্করতার কথা তুলে ধরা হয়। সভার শুরুতেই অটোরিকশা দুর্ঘটনার একজন মারা যাওয়ার সিসি টিভির ফুটেজ দেখানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নূর-এ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, উপজেলা পরিষদেন ভাইস চেয়ারম্যান মো. মুরাদ হোসেন, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রসুল আহমেদ নিজামী, প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মানিক মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, বীর মুক্তিযোদ্ধা মো. জমসেদ শাহ্, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল ভূঁইয়া, দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক চন্দন কুমার ঘোষ, সড়ক বাজার ব্যবসায়ি পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. হুমায়ুন কবির খোকা, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো. আবু কাউছার ভূঁইয়া প্রমুখ।

সভায় সাম্প্রতিক সময়ে অটোরিকশার ধাক্কায় তিনজন নিহতসহ বিভিন্ন ঘটনার কথা উঠে আসে। অটোরিকশার ধাক্কায় ইউএনও ও ওসি'র গাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টিও উঠে আসে।

সকলের আলোচনা শুনে ইউএনও জানান, ছোট শিশুরা যেন অটোরিকশা চালাতে না পারেন সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও সভায় দুর্ঘটনা ও যানজটরোধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়।

তিনি আরো জানান, বৃহস্পতিবার বিকেল থেকে এলাকাভিত্তিক সচেতনতামূলক মাইকিং করা হবে। রোড ম্যাপ অনুযায়ি সিএনজিচালিত অটোরিকশা পৌর এলাকায় প্রবেশ করবে। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কোনো ভারী যানবাহন চলাচল করতে পারবে না। ১৫ জানুয়ারির পর কেউ অটোরিকশা বিক্রি করতে পারবে না। অটোরিকশা মালিক ও চালকের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে থানায় জমা দিতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১