বাংলাদেশের খবর

আপডেট : ২৩ December ২০২০

গোপালগঞ্জে ‘ডিজিটাল রেকর্ড রুম’ এর উদ্বোধন


গোপালগঞ্জে ‘ডিজিটাল রেকর্ড রুম’ এর উদ্বোধন করেছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী।

বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি গোপালগঞ্জসহ দেশের ২১টি জেলায়  এই ডিজিটাল রেকর্ড রুম-এর উদ্বোধন করেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন। এসময় অন্যান্য সরকারী কর্মকর্তারা, রাজনৈতিক নেতারা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী বলেন, ডিজিটাল রেকর্ড রুম চালু হওয়ায় মানুষে ভোগান্তি কমবে। হয়রানীর শিকার হতে হবে না। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাগুরোও এই প্রযুক্তির আওতায় আনা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১