বাংলাদেশের খবর

আপডেট : ২১ December ২০২০

পলাশে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরেদেহ উদ্ধার


নরসিংদীর পলাশে শীতলক্ষা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শীতলক্ষ্যা নদীর ঘোড়াশাল সার কারখানার জেডি এলাকা থেকে এই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে তারা সার কারখানার জেডি এলাকায় একটি লাশ ভাসতে দেখে। পরে তারা ঘোড়াশাল ফাঁড়ির  পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশ উদ্ধার করে। নিহত যুবকের গায়ে ফুটবল খেলার জার্সি ও পরনে ট্রাউজার ছিল।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হুমায়ুন কবির বলেন, যুবকের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে। আর যুবকের পরিচয় ও মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১