বাংলাদেশের খবর

আপডেট : ২১ December ২০২০

সিরাজদিখানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


সিরাজদিখানে অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা মোড়ে প্রকৃতি উন্নয়ন ও সংরক্ষণ সংস্থার উদ্যোগে ও রশুনীয়া ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

রশুনীয়া ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী জাহিদুল ইসলাম (আলমাস সরদার), প্রকৃতি উন্নয়ন ও সংরক্ষণ সংস্থার সাধারণ সম্পাদক কেএম খলিলুর রহমান।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, সিরাজদিখান বাজার বণিক সমিতির যুগ্ন সম্পাদক আলম খান,যুবলীগ নেতা সাদ্দাম হোসেন।

সার্বিক সহযোগিতায় প্রকৃতি উন্নয়ন ও সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান শামিম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১