বাংলাদেশের খবর

আপডেট : ২০ December ২০২০

পূর্বধলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র লেপ বিতরণ


নেত্রকোণার পূর্বধলায় হোগলা ইউনিয়নের দু’শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র লেপ বিতরণ করেছেন হোগলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম আকন্দ খোকন।

মানবতার সেবায় নিজ উদ্যোগে ও অর্থায়নে গতকাল শনিবার রাতে ও আজ রোববার চলিতডহর কুলিপাড়ায় ও নিজ বাড়িতে এ শীত বস্ত্র লেপ বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, পূর্বধলা সরকারি কলেজের শিক্ষক মোঃ মশিউর রহমান, সাংবাদিক মোঃ এমদাদুল ইসলাম, মানিক মন্ডল, মিরাশ উদ্দিন, জুবায়ের শেখ আকাশ, মারুফ মাহতাব শান্তসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সিরাজুল ইসলাম আকন্দ বলেন, প্রতি বছরের ন্যায় লেপ বিতরণের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এবারের শীতে আরো প্রায় ১ হাজার ৩শ জনের মাঝে পর্যায়ক্রমে লেপ বিতরণ করা হবে।

তিনি আরো বলেন, শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১