আপডেট : ১৬ December ২০২০
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সবাইকে আত্ম নির্ভরশীলতার বোধ ধারণ করার আহবান জানিয়ে বলেছেন, দেশের উন্নয়ন করতে হলে সক্ষম করদাতাদের কর দিতে হবে। সবাইকে সহযোগীতা করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দায়িত্ব শুধু প্রধানমন্ত্রীর নয়। এতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি কর আদায় বাড়াতে কর ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ায় কর অঞ্চল আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। বগুড়া কর কমিশনার স্বপন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের অংশীজনদের সঙ্গে এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য(মূসক নীতি) মোঃ মাসুক সাদিক ও মোঃ আলমগীর হোসেন (আয়কর নীতি) এবং বগুড়া চেম্বার অব কর্মাসের সভাপতি মাসুদুর রহমান মিলন। এনবিআর চেয়ারম্যান বলেন, পদ্মাসেতু আমাদের সাহস জুগিয়েছে। অনেক সময় অর্থ সহায়তা আমাদের আত্মসম্মন ক্ষুন্ন করে। এজন্য আমাদের নিজেদের ওপর নির্ভরশীলতা বাড়াতে হবে। তিনি করভীতি দুর করে কর বান্ধব পরিবেশ সৃষ্টির আহবান জানিয়ে বলেন, সংশ্লিস্ট কর্মকর্তাদের আচারণ ও ব্যবহারের মধ্যে দিয়ে করভীতিমুক্ত পরিবেশ সৃষ্টি করা গেলে কেউ কর দেয়াকে আর বোঝা মনে করবে না। এতে করদাতার সংখ্যাও বাড়বে। করদাতাদের জন্য আরো সহায়ক ও ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টির কাজ চলছে বলে উল্লেখ করে বলেন, এ জন্য অটোমেশন ব্যবস্থা চালু করার ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি দেশের উন্নয়নে সক্ষম করদাতাদের কর দেয়ার আহবান জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১