বাংলাদেশের খবর

আপডেট : ১৬ December ২০২০

৩০ লাখ শহীদের রক্তস্নাত স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু:মানু মজুমদার এমপি


স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রতিরোধযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কলমাকান্দায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন।

আজ বুধবার ভোরে উপজেলার বঙ্গবন্ধুর চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পকস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ওইদিন সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মো.সোহেল রানা, সহকারি কমিশনার (ভূমি) অমিত রায়, কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, নারী নেত্রী সমাজ উন্নয়ন ও  মানবাধিকার কর্মী ক্যামিলিয়া মজুমদার, কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বনিক, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ,  উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসসহ বীর মুক্তিযোদ্ধা,  প্রতিরোধযোদ্ধা, নানা শ্রেনী-পেশার মানুষ।

শ্রদ্ধা নিবেদনের শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানু মজুমদার এমপি বলেন,  ত্রিশ লক্ষ শহীদের রক্তস্নাত স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু। ১৯৭১ সালের সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযোদ্ধের মধ্য দিয়ে আমরা ছিনিয়ে এনেছি লাল সবুজের পতাকা। ত্রিশ লক্ষ শহীদের রক্ত      দু,লক্ষ মা বোনের সম্ভ্রম এবং বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতীয় বীর। তাদেরকে আমি শ্রদ্ধা ভরে নন্দিত করি। তিনি বলেন- স্বাধীনতার ৪৯ বছর পর ১৯৭১ সালে মুক্তিযোদ্ধে পরাজিত উগ্র সাম্প্রদায়িক শক্তির অনুসারি দেশে এখন নতুন রাজাকারের দল। ওরা মুক্তিযোদ্ধ স্বাধীনতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। ওদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। প্রতিরোধ করতে হবে সামাজিকভাবে।বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে ঐ রাজাকারদের ঠাই হবেনা।

তিনি আরো বলেন,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযোদ্ধের লালিত স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে গড়তে হবে রাজাকার মুক্ত বাংলাদেশ।বিজয় দিবসে এ আমাদের দৃঢ় অঙ্গীকার।।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১