বাংলাদেশের খবর

আপডেট : ১৩ December ২০২০

পঞ্চগড়ে ১৮ বিজিবি কর্তৃক শীতবস্ত্র বিতরণ


পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে ১৮ বিজিবি’র ব্যবস্থাপনায় তেতুঁলিয়া উপজেলার সিপাইপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিধি মেনে বিজিবি পক্ষ থেকে গোয়ালগছ বিওপি এলাকার গরীব দুঃস্থ শীতার্ত মানুষের মধ্যে ৫ শতাধিক কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল খন্দকার আনিসুর রহমান। এ সময় তেতুঁলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু, তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম, তেতুঁলিয়া কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান, গোয়ালগছ বিওপি কমান্ডার নায়েক সুবেদার ওসমান গনি. সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১