বাংলাদেশের খবর

আপডেট : ১২ December ২০২০

নানার বাড়িতে বেড়াতে এসে যৌন নির্যাতনের শিকার শিশু,  অভিযুক্ত গ্রেপ্তার


নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে ১০ বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।  এ ঘটনায় ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে সেনবাগ থানা পুলিশ অভিযুক্ত মোঃ হারুনুর রশিদ প্রকাশ হারুনকে (৩৮) গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হারুনের বাড়ি উপজেলার উত্তর সাহাপুর গ্রামে। সে ওই গ্রামের ছানা উল্লাহ মিঝি বাড়ির আবদুল বারিক মাস্টার বাড়ির বারিক মাস্টারের ছেলে ও স্থানীয় সাহাপুর স্টিল ব্রিজ সংলগ্ন একটি চা দোকানের মালিক।

জানা গেছে, শিশুটি কয়েকদিন আগে মায়ের সঙ্গে বেড়াতে নানার বাড়িতে আসে এবং শনিবার দুপুর ১০ বছরের শিশুটি লম্পট হারুনের দোকানে সিঙ্গারা কিনতে গেলে সে শিশুটিকে একা পেয়ে দোকান বন্ধ করে যৌন নির্যাতন করে।  এ সময় শিশুটির চিৎকারে আশপাশ্বের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করান। পরে শিশুটি মা ৯৯৯ এ কল পুলিশ বিকেলে ওই লম্পট হারুনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় মেয়েটি মা বাদি হয়ে মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মো. আবদুল বাতেন মৃধা।  রোববার তাকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১