বাংলাদেশের খবর

আপডেট : ১২ December ২০২০

লাউয়াছড়া খাসিয়া পুঞ্জিতে নির্মিত সিঁড়ির উদ্বোধন


লাউয়াছড়া খাসিয়া পুঞ্জিতে নবনির্মিত সিঁড়ির শুভ উদ্ধোধন হয়েছে। আজ সকালে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এ সিঁড়ির উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির মন্ত্রী (খাসিয়াদের প্রধান) ফিলা পতমী প্রমুখ। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে, শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ও ত্রাণ বিভাগের বাস্তবায়নে এই সিঁড়ি নির্মাণ করা হয়েছে। 

তিনি আরো জানান, শ্রীমঙ্গল উপজেলার নৃ-তাত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৭টি পুঞ্জিতে ৭টি সিঁড়ি ও ৩টি সেতু নির্মাণ করা হয়েছে। সিঁড়িগুলি ৬ ফুট প্রস্ত ও ১৮০ ফুট দৈর্ঘবিশিষ্ট। এছাড়াও সেতুগুলি ১০ ফুট প্রস্ত ও ২২ ফুট দৈর্ঘবিশিষ্ট। এতে মোট ব্যয় হয়েছে ২৯ লাখ টাকা। 

পরে  উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির ৩৫টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১