বাংলাদেশের খবর

আপডেট : ১২ December ২০২০

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের ডিজিটাল বাংলাদেশ পুরস্কার লাভ


বাংলাদেশের শ্রেষ্ঠ সরকারি কারিগরি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পর্যায়ে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২০ লাভ করেছে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ।

আজ শনিবার দুপুরে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজক তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পুলকের হাত থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহন করেন কর্মগুণে আলো ছড়ানো ময়মনসিংহের জেলা প্রশাসক ডিসি মিজানুর রহমান।

সুনিদিষ্ট ও পরিমাপযোগ্য মানদণ্ডের ভিত্তিত্বে কর্মচারিদের কাজের মুল্যায়ন করা, অনলাইনে কর্মচারিদের পৃথক আইডি তৈরির মাধ্যমে প্রয়োজনীয় সকল তথ্য সংরক্ষণ করা, কর্ম পরিবেশ উন্নয়নপুর্বক মান সমুহ কাজের মুল্যায়ন করার মাধ্যমে মানসম্মত সেবা নিশ্চিতকরণ, দুনীর্তিমুক্ত পরিবেশ তৈরি ও  প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করাসহ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহ জেলা প্রশাসক শ্রেষ্ঠত্বের এ পুরস্কার লাভ করেন।

গ্রামশহরসহ জেলার সর্বত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশাপাশি বেকার, ভূমিহীন, অনাথ, দুস্থ, ভবঘুরে, নিরাশ্রয়, সামাজিক, বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী’ দরিদ্র, অসহায়সহ ঝুঁকিতে থাকা শিশুদের সহায়তা সেবাতেও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ময়মনসিংহের জনবান্ধব মানবদরদী জেলা ডিসি মিজানুর রহমান।

ভূমি অফিসসহ জেলাপ্রশাসকের অধিনস্থ সকল অফিসের গ্রাহক হয়রানির চিরচারিত প্রথা ভেঙ্গে দিয়ে দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা প্রাপ্তি নিশ্চিত করেছেন তিনি।

ময়মনসিংহের জেলা প্রশাসক ডিসি মিজানুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ময়মনসিংহ সহ গোটা বাংলাদেশের অমুল উন্নয়ন সাধিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথ অনুসরণ করেছি বলেই সফল হয়েছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১