আপডেট : ১১ December ২০২০
মো. কুলছুম আক্তার (২০) ও মোছা. খাদিজা আক্তার (১৪) দুই বোন জীবিকার তাগিদে আসেন ঢাকায়। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রংছাতি ইউনিয়নের বড়কান্দা গ্রাম থেকে এসে তারা গৃহকর্মীর কাজ নেন রাজধানী ধানমন্ডির অভিজাত এলাকার জনৈক মো. আবু হোসেন রতনের বাসায় । প্রথম প্রথম পরিবারের সাথে যোগাযোগ ও দেখা-সাক্ষাত করতে দিলেও গত প্রায় দুই বছর ধরে দেখা করতে দেন না গৃহকর্তা। মেয়ে দুজনের সাথে ফোনে কথা বলতে ও দেখা করতে চাইলে তাদের বাবাকে উল্টো হুমকি-ধামকি দেয়া হয়। নিরুপায় হয়ে মেয়ে দুজনের বাবা খেটে খাওয়া দিনমজুর মো. আব্দুল্লাহ দেখা করেন নিজ এলাকার ১৫৭, নেত্রকোণা-১ (কলমাকান্দা- দুর্গাপুর নির্বাচনী এলাকা) আসনের সংসদ সদস্য মানু মজুমদারের সাথে। ঘটনার বর্ণনা শুনে সাংসদ নিজে স্ব-শরীরে চলে আসেন রাজধানীর ধানমন্ডি থানায়। পরে ওই থানার ওসি তাৎক্ষনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে মেয়ে দুটির অবস্থান শনাক্ত করেন। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে মেয়ে দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপরে ধানমন্ডির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়ার নিকট মুঠোফোন জানতে চাইলে মেয়ে দুজনকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওই দুই বোন তাদের পরিবারের সাথে দেখা ও কোন ধরনের যোগাযোগ করতে পারছিল না। এ নিয়ে তাদের পরিবার উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে ছিল। তাদেরকে উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। এবিষয়ে মো. আব্দুল্লাহ্ পার্শ্ব-প্রতিক্রিয়া আবেগ আপ্লুত কন্ঠে জানান, সংসারে অভাব-অনটন থাকায় আমার দুই মেয়েকে ঢাকায় একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজে দেই। প্রথম প্রথম যোগাযোগ করতে দিলেও দুই বছর ধরে দেখা করতে দিত না । সাক্ষাৎ করতে গেলে গৃহ মালিক উল্টো আমাকে হুমকি-ধামকি দিত। এমনকি আমার মেয়ে়দেরকে বিদেশে পাচারের চেষ্টা চালাচ্ছিলেন বলে আমি জানতে পারি। অবশেষে নিরুপায় হয়ে আমি আমার এলাকার মানবিক নেতা বাবু মানু মজুমদার এমপি মহোদয়ের শরণাপন্ন হই। পরে তার নিজ উদ্যোগে ধানমন্ডির থানা পুলিশের রংছাতি ইউনিয়নের সমাজসেবক যুবক এস,এম, আলমগীর গোলাপ জানান, মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানবিক এমপি মানু মজুমদার। এমপি মহোদয়ের সহযোগিতায় ওই দুই মেয়ে ফেরৎ পেয়ে খুশি হয়েছে তার পরিবার। সেই সঙ্গে এলাকাবাসীরাও সাধুবাদ জানিয়ে়ছেন এমপি মহোদয়কে।
সহযোগিতায় অনেকদিন পর আমার মেয়ে দুটিকে বুকে পেয়ে আমি খুবই খুশি হয়ে়ছি। এখন আমার নিজ বাড়ীতে তাদেরকে নিয়ে ভাল আছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১