আপডেট : ১১ December ২০২০
স্বপ্নের পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানোর ফলে পদ্মা সেতু পুরো দৃশ্যমান হওয়ায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে আনন্দ মিছিল হয়েছে। শুক্রবার সকাল ১১টার সময় উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ঢাকা-মাওয়া-শিমুলিয়া ঘাট সড়কের শিমুলিয়া ভাঙা মোড়ে এ মিছিলের আয়োজন করা হয়। ব্যানারে ‘‘পদ্মা সেতুর রূপকার, শেখ হাসিনা সরকার” স্লোগানকে সামনে রেখে উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খান ও সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন। এ সময় আনন্দ মিছিলে কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম দেওয়ান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মর্তুজা খান, দিদার হাসান মোল্লা, রাইস আহমেদ রঞ্জু, কুমারভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক রাজিবসহ উপজেলা যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১