বাংলাদেশের খবর

আপডেট : ০৬ December ২০২০

হিলিতে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন


দিনাজপুরের হিলিতে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (৬ ডিসেম্বর) বেলা ১২টায় হিলি এলএসডি খাদ্যগুদামের ধান-চাল সংগ্রহনের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ ও নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম।

এ সময় ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান, ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান জানান, এবার হাকিমপুর উপজেলায় ২৬ টাকা কেজি দরে ৩৮০ মেট্রিক টন আমন ধান, ৩৭ টাকা কেজি দরে ২৭৯ মেট্রিক টন সিদ্ধ চাল ও ২৬ টাকা কেজি দরে ৫৩ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১