আপডেট : ০৬ December ২০২০
কালের বিবর্তনে যান্ত্রিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার চিরায়িত ঐতিহ্য গরু-মহিষের হাল। আজকাল আর চোখে পড়ে না দিগন্ত মাঠের বুকে সারি সারি গরুর হালের জমি চাষের দৃশ্য। নেই চাষীর হালের গরুর সাথে হাকডাকের শব্দ। কাক ডাকা ভোরে কাঁধে লাঙ্গল-জোয়াল আর গরু জোড়া সাথে নিয়ে মাঠে যাওয়া, একটু বেলা হলে ঘোমটা মাথায় পান্তাভাতের সাথে মরিচ পেঁয়াজ নিয়ে মাঠের দিকে বধুর যাত্রা, জমির আইলে বসে কৃষকের পান্তা খাওয়া, পাশে গায়ের বধুর বসে থাকা, খাওয়ার পর হুক্কার গরগর শব্দের সাথে ধোয়া উড়ানো এখন আর চোখে পড়েনা খুব একটা। দিন বদলাচ্ছে সময় এগিয়ে যাচ্ছে আধুনিক থেকে আধুনিকতায়। এখন যান্ত্রিকতার যুগ। এযুগে কৃষকের অনেক উন্নতি হয়েছে,লাঘব হয়েছে তাদের শ্রম, সময়ও পাচ্ছে অনেক। এখন কৃষক আর এক ফসলের আশায় বসে থাকেনা, বছরে তারা তিন ফসল চাষ করছে।আগের মত অভাবী কৃষক আর নেই। তারা তিন বেলা পেট পুরে খেতে পারে। সংসারে সবার পুষ্টি চাহিদা মেটাতে পারে।ছেলে মেয়েদের লেখা পড়াও চলছে। গ্রাম এখন শহরে পরিনত হচ্ছে। শহরের প্রায় সব সুবিধা এখন গ্রামে পাচ্ছে কৃষক। কিন্তু সেই চিরাচরিত সেকালের আনন্দ যেন মলিন হয়ে পড়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১