আপডেট : ০৫ December ২০২০
ময়মনসিংহে তরুণীকে ধর্ষণের অভিযোগে আব্দুল কাইয়ুম নামের এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে নান্দাইল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবল আব্দুল কাইয়ুম জামালপুরের বাসিন্দা। তিনি নেত্রকোনার খালিয়াজুরি থানার লেপসিয়া পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত আছেন। নান্দাইল থানার ওসি মিজানুর রহমান জানান, গত বৃহস্পতিবার দুপুরে নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চর উত্তরবন্দ গ্রামের আব্দুল মন্নাছের বাড়ি থেকে স্থানীয়রা তাকে ওই তরুণীসহ নান্দাইল থানার সাবেক পুলিশ কনস্টেবল আব্দুল কাইয়ুম কে আটক করেন। পরে খবর পেয়ে নান্দাইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের হাতে আটকের পর পুলিশ কনস্টেবল দাবি করেন, তরুণী তার দ্বিতীয় স্ত্রী। কিন্তু যাচাই করে জানা যায় কনস্টেবল কাইয়ুমের দেয়া তথ্য সম্পুর্ন মিথ্যা। পরে শুক্রবার রাতে ওই তরুণী কনস্টেবল আব্দুল কাইয়ুমকে আসামি করে অপহরণের পর ধর্ষণের মামলা করলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১