বাংলাদেশের খবর

আপডেট : ০৫ December ২০২০

করোনায় সাংবাদিক সুকান্ত সেনের মৃত্য


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র সিরাজগঞ্জ প্রতিনিধি রিপোর্টার সুকান্ত সেন (৪৪) মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সুকান্ত সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক পদেও দায়িত্বরত ছিলেন। 

স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন সাংবাদিক সুকান্ত।

তার স্ত্রী স্বপ্না সেন জানান, গত ২২ নভেম্বর সুকান্তের শরীরে করোনা শনাক্ত হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৫ নভেম্বর সুকান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ভর্তির পরপরই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

সুকান্ত সেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১