আপডেট : ০৫ December ২০২০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানি উন্নয়ন বোর্ড থেকে অবৈধভাবে মাটি কাটে বিক্রি করে দিচ্ছে এমন অভিযোগ উঠেছে সাবক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, বেড়িবাঁধের পাশেই মুশুরিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য সুভাষ হালদারের ব্যাক্তিগত জমি আছে, সেই সুযোগ নিয়েই বেড়িবাঁধের সরকারি জায়গার মাটি কেঁটে বিক্রি করছে। অতিরিক্ত গভীর করার কারণে বেড়িবাধটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগের বিষয়ে সুভাষ হালদারের কাছে জানতে চাইলে তিনি সরকারী জায়গা থেকে মাটি কেটে বিক্রি করার কথা স্বীকার করে বলেন, সরকারী যে জায়গা থেকে যতটুকু মাটি কেটেছি এটা আমি আবারও মাটি দিয়ে ভরাট করে দেব। এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহফুজুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে শুনেছি, আমরা আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করবো।
উপজেলার রামশীল ইউনিয়নের পীড়ারবাড়ী-পয়সারহাট সড়কের মুশরিয়া এলাকায় বেড়িবাঁধের পাশে ১২ ফুট গভীর করে মাটি উত্তোলন করায় বেড়ি বাধটি হুমকির মুখে পড়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১