আপডেট : ০৪ December ২০২০
আাইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনে তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীদের ভোটে দল যাকে একক মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে তার জন্য কাজ করতে হবে। যাকে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া সম্ভব হবে তার পেছনে থেকে তাকে জয়ী করতে হবে। শুক্রবার দুপুর ১২টায় আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের ৩ জন প্রার্থীর তালিকা তৈরী উপলক্ষে সড়ক বাজারস্থ দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আপনারা যাকে প্রার্থী হিসাবে দিয়েছেন নিশ্চয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সুপারিশ তিনি শুনবেন। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো: জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া মো. মনির হোসেন বাবুল, ও পৌর আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলু প্রমূখ। আখাউড়ায় পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী বাছাই করতে দলীয় কার্যালয়ে ভোটের আগে ভোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ৭ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরমধ্যে ৩ জন প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডের ২০জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ৩জনকে বাছাই করেন। ওই তিন মেয়র প্রার্থী হলেন বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন রতন ও মোহাম্মদ আলী ভ্ইূয়া। প্রার্থী বাছাই অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো: জয়নাল আবেদীন ও পৌর আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল্লাহ ভূইয়া বাদল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১