বাংলাদেশের খবর

আপডেট : ০৪ December ২০২০

জমি-বসত ভিটা রক্ষার দাবীতে কেরানীগঞ্জে মানববন্ধন


কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নে নতুন বাক্তারচর গ্রামের জায়গা ও বাড়িঘর রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ শুক্রবার সকাল ১০টায় নতুন বাক্তারচর এলাকায় ৫ শতাধিক সাধারণ মানুষ এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, প্রায় ৫২ একর ফসলি জমি ও বসত ভিটা সরকারের অধীনে নিয়ে গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্প করতে চাচ্ছে। এলাকাবাসীরা নিজেদের বাপ দাদার জায়গা আশ্রয়ণ প্রকল্পে দিতে নারাজ।

ভুক্তভোগীরা বলেন,গরীব অসহায় সাধারণ কৃষক, এই জমি আমাদের তিন পুরুষ ধরে বসবাস করে আসছি। আমাদের চার ফসলি জমি ও বসত ভিটা যদি সরকার নিয়ে যায়, তাহলে নিঃস্ব হয়ে না খেয়ে, খোঁলা আকাশের নিচে থাকতে হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় ১ হাজার পরিবার মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।

এসময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন বাক্তার চর এলাকার মাদবর আলমগীর মোল্লা, নুরজাহান বেগম, আব্দুল ওহাব মোল্লা ও নুরজামালসহ এলাকায় বসবাসরত কৃষক খেটে খাওা পরিবার ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১