বাংলাদেশের খবর

আপডেট : ০৪ December ২০২০

রাজধানীতে ভাস্কর্যবিরোধী মিছিলে পুলিশের লাঠিচার্জ


ভাস্কর্য তৈরিকে কেন্দ্র করে শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হওয়া একটি মিছিল পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে।

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে কয়েকশ মানুষ ভাস্কর্য বিরোধী মিছিলে যোগ দেয়। মিছিলটি পল্টন এলাকায় পৌঁছালে পুলিশ সেটি ছত্রভঙ্গ করে দেয়। কয়েকটি ইসলামপন্থী সংগঠন এই বিক্ষোভের ডাক দিয়েছিল।

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পল্টন, বায়তুল মোকাররম, গুলিস্তান এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ চত্বর থেকে বিক্ষোভকারীরা বের হওয়ার চেষ্টা করলে শুরুতে কিছুক্ষণ তাদের বের হতে বাধা দেয় পুলিশ।

তখন মসজিদ চত্বরে এবং মসজিদের সিঁড়িতেই বিক্ষোভ প্রদর্শন করে তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১