বাংলাদেশের খবর

আপডেট : ০৪ December ২০২০

ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান অবমাননাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ।

আজ শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি পৌরসভার সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মচূচিতে অংশ নেয় ঝালকাঠি জেলা আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির প্রমূখ।

বক্তারা বলেন, স্বাধিনতা যুদ্ধে পরাজিত শক্তিরা সব সময় বাংলাদেশকে পকিস্তান ও আফগানিস্তান বানানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১