আপডেট : ০২ December ২০২০
পটুয়াখালীর কলাপাড়া- কুয়াকাটা মহাসড়কের মাস্টার বাড়ি এলাকায় ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোর চালকসহ পাঁচ যাত্রী আহত হয়েছে। বুধবার বেলা ১১টায় এ দূর্ঘটনায় আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে যাত্রী ছগির, রবিন ও চালক রাব্বিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অপর আহত ফকর উদ্দিন হাওলাদার, আশা ও সীমা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা জানান, পাখিমারা বাজার থেকে অটো রিকশা করে কলাপাড়া পৌর শহরে আসার পথে কলাপাড়া থেকে বেপরোয়া গতিতে একটি খালি ট্রাক তাদের অটো রিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোর চালকসহ পাঁচ যাত্রী আহত হয়। কলাপাড়া থানার এসআই ভাস্কর জানিয়েছেন, ট্রাকসহ চালক আল আমিনকে আটক করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১