আপডেট : ২০ November ২০২০
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মানাসহ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ করেছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, যুবলীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মনজুরুল আলম ভুঁইয়া নিপু। তিনি চট্টগ্রাম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ কর্মচারী ইউনিয়নের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনা ভাইরাসের শুরু থেকেই চেয়ারম্যান প্রার্থী নিপু কনকাপৈত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ করেছেন। এছাড়া ঈদের সময় গরীব মানুষকে সাধ্যমত সহযোগিতা করেছেন। শুক্রবার বিকেলে কনকাপৈত ইউনিয়নের তারাশাইল, কোমারডোগা, বসকরা, কালকোট ও আতাকরায় মাস্ক বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হক টুকু, ঢাকার ব্যবসায়ী সাদেক হোসেন ভুঁইয়া, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা লিমন ভুঁইয়া, কনকাপৈত ইউনিয়ন যুবলীগ নেতা সাদেক ভুঁইয়া, মহিন উদ্দিন, মিরু ফরায়েজী, নিজু মজুমদার, মোঃ রাশেদ, চট্টগ্রামের ব্যবসায়ী জনি ভুঁইয়া, কুমিল্লা বিশ^বিদ্যালয় ছাত্রলীগ নেতা ইমাম হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা রকি ভুঁইয়া, চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগ নেতা আরমান হোসেন, সিলেট শাহজালাল বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১