আপডেট : ২০ November ২০২০
অরাজনৈতিক সংগঠন চাটমোহর উন্নয়ন ফোরাম অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ শুরু করেছে। আজ শুক্রবার সকালে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জে.এম.আর উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি, র্যাব-৪ এর অধিনায়ক মোঃ মোজাম্মেল হক, সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজিব শাহরিন, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি আব্দুর রহিম, ইঞ্জিঃ আব্দুল লতিফ, খন্দকার কিংশুক হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ কাজী মোঃ রকিবুল ইসলাম, কোষাধ্যক্ষ নাজির উদ্দিন, উপদেষ্টা সাবেক সংসদ সদস্য একেএম শামসুদ্দিন, সদস্য ওসমান গনি, রবিউল করিম, নুরুল ইসলাম, মেজর শহীদুল্লাহ, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম শিপলুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ করা হয়। মোঃ মোজাম্মেল হক জানান, শনিবারও শীত বস্ত্র বিতরণ করা হবে। এ কার্যক্রমের আওতায় চাটমোহরের ৩ হাজার ৬জন শীত বস্ত্র এবং ৩হাজার ৫শ জন মাস্ক পাচ্ছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১