আপডেট : ০৮ November ২০২০
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন নাফনদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি'র গুলিতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হয়েছে। পরে তাকে হাসপাতালে তার মৃত্যু হয়। জানা যায়, শনিবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন নাফনদী জালিয়ার দ্বীপ এলাকায় কয়েকজন জেলে মাছ শিকার করতে গেলে হঠাৎ করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্যরা জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তাদের ছোঁড়া গুলিতে টেকনাফ সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বরইতলী এলাকার গুরা মিয়ার পুত্র মোহাম্মদ ইসলাম (৩৫) পেটে গুলিবিদ্ধ হয়।এরপর তার সাথে থাকা অন্য জেলেরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত ৮টা দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসকান্দর মির্জা গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। পরে সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জানান ডাক্তার ইসকান্দর মির্জা। এলাকাবাসী জানান, মিয়ানমার থেকে পাচার করে করে নিয়ে আসা ইয়াবার চালানের সাথে জড়িত অপরাধীরা বেশী টাকার লোভে পেলে টেকনাফ সীমান্ত উপকুলে বসবাস করা হতদরিদ্র জেলেদের মাদকের চালান বহন করার জন্য বাহক হিসাবে ব্যবহার করে আসছে বলে জনশ্রুতি রয়েছে। উল্লেখ্য বিগত ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার প্রতিরোধ করতে সরকার নাফনদীতে মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে সীমান্তে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোন জেলেকে নাফনদীতে মাছ শিকার করতে দেয়নি।তবে অনেক জেলে রাতের আধারে কর্মরত বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা মাছ শিকার করে থাকে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক ফয়সাল হাসান খাঁন বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে নাফনদীতে জেলেদের মাছ ধরা বন্ধ রয়েছে। তারপর স্থানীয় জেলেরা কেন নাফনদীতে নামছে সেই বিষয়টি খতিয়ে দেখা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১