আপডেট : ০৭ November ২০২০
গাজীপুরের শ্রীপুরে বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ দুইজনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। উপজেলার আনসার রোড এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব জাল নোট উদ্ধার করা হয়। শুক্রবার দিবাগত রাত দেড়টায় এ অভিযান চালানো হয়। স্বামী ও স্ত্রী দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী গ্রামের মহিউদ্দিনের ছেলে জসীম উদ্দিন (২৬) ও তার স্ত্রী নিলুফা বেগম। শ্রীপুর মডেল থানার ওসি ( অপারেশন) এ তথ্য নিশ্চিত করেন সাংবাদিকদের। তিনি জানান, শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় মুখলেস সরকারের বাড়িতে ভাড়া থেকে দুজন ব্যক্তি জাল টাকার ব্যবসা করেন এমন তথ্য ছিল আমাদের কাছে। পরে এমন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির একটি কক্ষ থেকে ২ লাখ ৫০ হাজার জাল নোট উদ্ধার করা হয়। জাল নোটের ব্যবসার সাথে জড়িত থাকায় কথা তারা স্বীকার করেন বলে এ কমর্কর্তা জানান। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মার্ডার ও মাদক মামলা আছে। তারা অনেকদিন ধরেই এসব ব্যবসা করে আসছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১