বাংলাদেশের খবর

আপডেট : ০৭ November ২০২০

বীরগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্দোগে মানববন্ধন


দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের বিজয় চত্বরের সামনে কেন্দ্রীয় ঘোষিত উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্দোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মানবনবন্ধন অনুষ্ঠিত হয়। 

লালমরিহাট, দিনাজপুরের পার্বতীপুর কুমিল্লার মুরাদনগর ও দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, নারী নির্যাতন, ধর্ষণ ও ছাত্রীদের ছাত্রত্ব বাতিলের অপপ্রয়াস, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকি ধর্মপ্রাণ মুসলমান শহীদুন্নবীকে পিটিয়ে পুড়িয়ে হত্যা, সভা-সমাবেশে বিভিন্ন ধর্মের প্রতি অব্যাহত কটুক্তির প্রতিবাদে ও সুরক্ষা আইন প্রনোয়নের দাবীতে দেড় ঘণ্টা ব্যাপীমানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, উপজেলা হিন্দু- বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইশ্বর চন্দ্র রায়, শ্রম বিষয়ক সম্পাদক দেবেন কুমার দাস, রাজা দেবোত্তর ট্রাষ্টের সদস্য বিমল চন্দ্র দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মহেশ চন্দ্র রায়, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযুষ, রতন শর্মা সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন । সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১