বাংলাদেশের খবর

আপডেট : ৩১ October ২০২০

নদীতে সাঁতার কাটতে গিয়ে শিশুর মৃত্যু, ২৩ ঘন্টা পর লাশ উদ্ধার


পাবনার সাঁথিয়া উপজেলাধীন পাটগাড়ি আরিয়াল মড়া নদীতে সাঁতার কাটতে গিয়ে  নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সে তলিয়ে যায়।

শনিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলের প্রায় দেড়শ গজ দূরে জেলেদের  জালে তার লাশ ওঠে।

পারিবারিক সুত্রে জানা যায়, পাটগাড়ি ফকির পাড়া গ্রামের ইউনুস ফকিরের মেয়ে বর্ষা (১০)। শুক্রবার (৩০ অক্টোবর)  সকাল ১০ টায় খেলার সহপাঠীদের সাথে গোসল করতে নামে আরিয়াল মড়া নদীর পাঙ্গাসী প্রকল্পের সুইজগেটে। এক সময় সে পানির প্রবল শ্রতে পরে পানির নিচে তলিয়ে যায়।

বেড়া সার্ভিসে সংবাদ দিলে তারা রাজশাহী থেকে দু’জন ডুবুরী নিয়ে এসে উদ্ধার অভিযান শুরু করেন। শুক্রবার বেলা ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রথম ধাপে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করতে না পেরে অভিযান স্থগিত করেন। শনিবার সকাল থেকে পুনরায় মরদেহ উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরীরা। এরইমাঝে শনিবার সকাল ১০ টার দিকে প্রায় ২৩ ঘন্টা পর বর্ষার লাশ ঘটনাস্থলের প্রায় দেড়’শ গজ দূরে জেলেদের বের জালে তার লাশ ওঠে। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের মাতাম।

বেড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুল  আওয়াল বলেন, উদ্ধার সরঞ্জাম ও জেলা পর্যায়ে ডুবুরি দল না থাকায় দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১