বাংলাদেশের খবর

আপডেট : ২৫ October ২০২০

লালমনিরহাটে ভাতিজিকে ধর্ষনের অভিযোগে চাচা আটক


লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে ভাতিজিকে (১২) ধর্ষণের অভিযোগে চাচা এনামুল হককে (২৩) আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাতে ইউনিয়নের বটতলা বাজার থেকে তাকে আটক করা হয়। এনামুল ওই এলাকার চিনিপাড়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে ওই শিশুকে বাড়িতে রেখে তার মা পাশের জমিতে কাজ করতে যান। এ সুযোগে তাকে ফুসলিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে মেয়েটির চাচা লম্পট এনামুল। কাজ শেষে বাড়িতে এসে মেয়ের মুখে ঘটনা জেনে এনামুলকে আটকের চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে তাৎক্ষণিক সদর থানা পুলিশ এসে মেয়েটিকে সদর হাসপাতালে ভর্তি করেন এবং রাতেই অভিযান চালিয়ে মহেন্দ্রনগর বটতলা বাজার থেকে লম্পট এনামুলকে আটক করেন।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শনিবার রাতেই ধর্ষক এনামুলের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। পরে এ মামলায় পুলিশ এনামুলকে গ্রেফতার দেখায়।

সদর থানার ওসি শাহ আলম বলেন, খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে এবং অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত ধর্ষক এনামুলকে গ্রেপ্তার করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১