আপডেট : ২৫ October ২০২০
মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর থেকে ৭ রোহিঙ্গাসহ ৮ জনকে ৯০০ পিস ইয়াবাসহ আটক করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। শনিবার বিকেলে মুক্তারপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এদের আটক করা হয়। আটককৃত ৮ জনের মধ্যে ৭ জনই রহিঙ্গা। আটককৃত রোহিঙ্গা আজু বেগম(৩৫), নুর জাহান(১৯), নুর বেগম(৫০), জিয়া বল(৩০), সুমাইয়া আক্তার(১৬), শাকিলা(২৫), নুর কায়দা(১৫) তারা রোহিঙ্গা বলে জানান পুলিশ। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জানান, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নারীসহ ৭ রহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের নিয়ে মুক্তারপুর এলাকায় অভিযান চালানো হয়।
এসময় লৌহজং থেকে জরিত থাকার অপরাধে আরও রাজেশকে (৩০) আটক করা হয়। তিনি আরও বলেন এদের কাছ থেকে ৯শ পিছ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে তাদের মুন্সীগঞ্জে ইয়াবাসহ ৭ রোহিঙ্গাসহ ৮ জনকে আদালতে প্রেরন
বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের রোববার দুপুর ২ টার দিকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।#
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১