বাংলাদেশের খবর

আপডেট : ২২ October ২০২০

হাজীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু


চাঁদপুরের হাজীগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপর ২টায় গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে মোটর সাইকেল চালিয়ে অজ্ঞাতনামা যুবকটি চাঁদপুর থেকে হাজীগঞ্জে যাওয়ার পথে পৌরসভাধীন কৈয়ারপুল নামক স্থানে পেছন দিক থেকে অজ্ঞাত নামা পিকআপ ভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিট পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এসময় মোটরসাইকেলটি রাস্তার পাশে গড়ে পড়ে যায়। মোটরসাইকেল আরোহীকে পিকআপ ভ্যান প্রায় ২’শ গজ পর্যন্ত টেনে হেঁঁছড়ে নিয়ে যায়। অজ্ঞাত পিকআপ ভ্যানটি আটক করা যায়নি।

হাজীগঞ্জ থানার এসআই সুমন জানান, দুর্ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহত যুবকটির পরিচয় জানার চেষ্টা করছি। মৃত্যুদেহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১