আপডেট : ২২ October ২০২০
পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় কসির উদ্দিন (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার (২১ অক্টোবর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী কসির উদ্দীন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট সরকার পাড়া এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে দুইজন পঞ্চগড় থেকে বোদা উপজেলায় মোটরসাইকেল যোগে যাওয়ার সময় সুগার মিল এলাকায় পৌঁছালে এসময় তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক জামাল আহত হয় এবং মোটর সাইকেলের পিছনে বসে থাকা কসির উদ্দিন রাস্তায় ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয়রা আহত মোটরসাইকেল চালক জামাল হোসেনকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জামাল হোসেন ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১