বাংলাদেশের খবর

আপডেট : ১৬ October ২০২০

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে লৌহজংয়ে আওয়ামী লীগের মতবিনিময় সভা


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদককে নিয়ে শুক্রবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলর গাওদিয়া ইউনিয়নের ঘোলতলী গ্রামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন মিলন শিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এইচ.এম. আজিজুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন মো. খোরশেদ শেখ, মোজাফর আলী, আব্দুল খালেক, মো. রাশেদ শিকদার, মো. সেলিম মোল্লা, টিটু শিকদার, হাজী জিলংঙ্গীর আকন, চঞ্চল ফকির, মো. মনু হাওলাদার, মো. সেলিম বেপারী, মো. তোবারক হাওলাদার, মো. আজাহার হাওলাদার, মো. রফিক মাদবর, মো. গফুর বেপারী, মো. কালাম হাওলাদার, মো. ফিরোজ পাঠান, মো. শাহজাহান হাওলাদার, মো. আল আমিন শিকদার প্রমুখ।

সভায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ.এম আজিজুল হককে সমর্থন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১