বাংলাদেশের খবর

আপডেট : ০৬ October ২০২০

নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফাইল ছবি


নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনায় আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কখা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নোয়াখালীতে নারী নির্যাতনের পর ভিডিও ছড়িয়ে দেয়া এক জঘন্য ঘটনা। আমরা তথ্য পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে অপরাধীদের প্রায় বেশির ভাগকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, সিলেট এমসি কলেজের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সব অপরাধীকে গ্রেপ্তার করেছে। নোয়াখালী ও এমসি কলেজের ঘটনায় নির্ভুল তদন্ত প্রতিবেদন দেয়া হবে যাতে আসামিরা সর্বোচ্চ শাস্তি পায়।

নোয়াখালীর ঘটনা এক মাস আগের হলেও এত পরে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যখনই তথ্য পেয়েছি তখনই ব্যবস্থা নিয়েছি। এসব ঘটনা অনেক সময় ভুক্তভোগী জানাতে চায় না। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী জানার সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

ধর্ষণের ঘটনা বিচারহীনতার কারণে ঘটছে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘প্রতিটি ঘটনায় সাথে সাথে বিচার হচ্ছে। এখানে বিচারহীনতার কোনো বিষয় নেই।’

‘যতগুলো ভিডিও ভাইরাল হয়েছে তা আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি,’ বলেন আসাদুজ্জামান খান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১